1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারী সদরকে আধুনিক জনপদ গড়ার ইশতেহার জামায়াত প্রার্থী অ্যাড. আল ফারুকের - dailyworld
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:৫১|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

নীলফামারী সদরকে আধুনিক জনপদ গড়ার ইশতেহার জামায়াত প্রার্থী অ্যাড. আল ফারুকের

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০৮ Time View

নীলফামারী সদর ২ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে সন্ধ্যা ৬.৩০ মিনিটে নীলফামারী সদরকে একটি আধুনিক, টেকসই ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে নির্বাচনের ইশতেহারে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন নীলফামারী-২ (সদর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

তিনি বলেন, ভূমি অফিস, থানা, হাসপাতাল, আদালত ও সরকারি দপ্তরে ঘুষ ও হয়রানি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। উন্নয়ন প্রকল্পে জনগণের অংশগ্রহণ ও নজরদারি নিশ্চিত করা হবে। অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সড়ক, সেতু ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করা হবে।

নীলফামারী সদরকে পার্শ্ববর্তী জেলা ও অঞ্চলের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগের আওতায় আনা, গ্রামীণ সড়ক সংস্কার, রেলস্টেশন আধুনিকীকরণ এবং যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হবে। স্বাস্থ্যখাতে আধুনিক হাসপাতাল স্থাপন, জেলা হাসপাতালের মানোন্নয়ন, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ও ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা এবং আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় চুরি-ডাকাতি ও মাদক দমনে কঠোর ব্যবস্থা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026