
এইচএসসি’র স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একইদিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা উপদেষ্টা।মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে এই ২ দিনের স্থগিত পরীক্ষা কখন নেওয়া হবে এখনো সেই সিদ্ধান্ত হয়নি বলেও জানান শিক্ষা উপদেষ্টা। আজ বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দিবে শিক্ষা ওয়েবসাইটে। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে বলে তিনি মতামত দেন।
Daily World