
Daily World Desk:আজ ২৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হয় এসিসি এর বার্ষিক সাধারণ সভা। এই সভায় এশিয়া কাপের ভেন্যু ও সূচি নিয়ে আলোচনা হলেও তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে আজ এসিসি সভাপতি এশিয়া কাপের চূড়ান্ত সময় সূচি ও ভেন্যু ঘোষণা করে।
এসিসি সভাপতি অনলাইনে পোস্ট করে জানান, ‘আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে এসিসি পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
Source : Daily World