
পাহাড় সমান কষ্ট নিয়ে
বেঁচে আছি ভুবনে,
এতো কষ্ট রাখলেন আল্লাহ
আমার ছোট্ট জীবনে।
কষ্ট আমার বন্ধু যেন
ছেড়ে যেতে যায় না,
আমার মত বন্ধু বুঝি
ধরাতে আর পাওয়া য়ানা।
প্রেম করেও কষ্ট পেলাম
আরো কষ্ট সংসারে,
লতাপাতার মত কষ্ট
আমাকে থাকে ঘ্রিরে।
বিশ্বাস করে যাকে আমি
প্রশ্রয় দেই বুকে,
মন ভেঙে দেয় সে বন্ধু
কঠিন কথায় মুখে।
কষ্ট পেয়ে হৃদয় নষ্ট
ধরা দেয় না সুখ পাখি,
ধরতে গেলে সে মোরে
দিয়ে যায় ফাঁকি।
দুঃখের সাথে বসত আমার
থাকুক সাথে আজীবন,
হাজার দুঃখ সাথে নিয়ে
রাঙ্গাব এই ভুবন।