
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় নীলফামারী জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কার্যক্রম ২০২২-২৩ এর আওতায় ডিমলা উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ০৯ ডিসেম্বর ২০২২ তারিখে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ বেলায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ তবিবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান, ডিমলা, নীলফামারী।