
আর্জেন্টিনা ব্রাজিল কাউকে চাইনা
তোমাকেই শুধু চাই।
তুমি আমার থাকলে মনে
বিশ্বকাপ আমি পাই।
তোমায় পেলে আমার যেন
বিশ্বকাপ পাওয়া হবে।
তুমি থাকলে বিশ্বকাপ যেন
আমার ঘরেই যাবে।
এটা হৃদয় দিয়ে হৃদয়ের খেলা
মাঠের খেলা নয়।
হৃদয় দিয়েই তোমাকে আমি
করতে চাই জয়।
সারা বিশ্বের মানুষ জানবে
বিশ্বকাপ আমার ঘরে।
হৃদয়ের খেলা ছড়িয়ে পড়ুক
সারা পৃথিবীর তরে।
এই খেলা খেলতে পারবে
হৃদয় আছে যার।
আর ভালোবাসায় জয় হলে
বিশ্বকাপ হবে তার।
বিশ্বকাপের কথা যেমন
পৃথিবী ছড়িয়ে পড়ে।
সুন্দর একটি মন থাকলে
বিশ্বকাপ আসবে ঘরে।