1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
তোমারই প্রতীক্ষায়! রকিবুল ইসলাম - dailyworld
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩০|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

তোমারই প্রতীক্ষায়! রকিবুল ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

যখন আমি এই ধরাতে আর থাকব না,
যখন সময়ে-অসময়ে আর তোমাকে বিরক্ত করব না,,,,,,,!
আমার দৃঢ় বিশ্বাস,তখন,তুমিও কাঁদবে, তুমিও পুড়বে।
পিছু ফিরে দেখবে,এই বুঝি কেউ এল।
অচেনা বাতাসে শুনবে,এই বুঝি সেই অনাহুত,অনাকাঙ্খিত কারো পায়ের আওয়াজ শোনা গেল,এই বুঝি মোবাইলটা বেজে উঠল।
প্রকৃতির সকল সৃষ্টির ডাক শুনে মনে হবে,,,সেই চির উপেক্ষিত-সদা অবহেলিত কেউ বুঝি তোমাকে ডেকে গেল আর বলে গেল,,ফিরে আয়,,,ফিরে আয় আমার হৃদয়ে।
এখন, আমার উপস্থিতি তোমার বিরক্তির কারণ, আর তখন আমার অনুপস্থিতি হবে তোমার দুঃখের কারণ।
কাঁদবে তুমিও,তবে,আড়ালে,আত্মগোপনে।
দগ্ধ হবে অন্তর্জ্বালায়,ভিতরটা পুড়ে ছাই হয়ে যাবে,, কাউকে কিছুই বলতে পারবে না।
তোমার অদম্য মনোবলে তখন চিড় ধরবে।
একাকী তুমি খুঁজে পাবে না কোন দিশা।
তখন,আমি হয়ত এই ধরণীর মায়া-মমতা ত্যাগ করে পাড়ি জমাব ওপারে।
তখন,কে তোমার খবর নেবে,,,,?
কালের পরিক্রমায় আবার হয়ত তোমার সুদিন ফিরবে,আসবে বসন্ত,,,।
আর আমি?আমি তখন নিমজ্জিত নিগুঢ়, গাঢ় কোন অন্ধকারের অতল গহ্বরে,,,,
হাজারো বেদনাকে সঙ্গী করে নিয়ে থাকব হয়ত তোমারই প্রতীক্ষায়,,,,,
ভাল থাকুক আমার মহারাণী,নির্বিঘ্ন হোক তার জীবন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026