
১৩ অক্টোবর ২০২৫ পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার গাছবাড়ি এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রায় ১৬ (ষোল) কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের অপরাধে ‘মীম স্টোর’-কে ১,০০০/- (এক হাজার) এবং ‘রবি স্টোর’-কে ৫০০/- (পাঁচশত) টাকা সহ মোট ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এছাড়া, ভবিষ্যতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম। এসময় পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানে নীলফামারী জেলা পুলিশের একদল চৌকস সদস্য সহায়তা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।