
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় নীলফামারীতে জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩-এর আওতায় নীলফামারী সদর উপজেলায় সাঁতার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
নীলফামারী সদর উপজেলার দারুলহুদা উচ্চ বিদ্যালয়ের পুকুরে ৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন বালক ও বালিকা অংশগ্রহণ করে।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ আবুল হাসেম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ, সদর, নীলফামারীর চেয়ারম্যান জনাব মোঃ শাহেদ মাহমুদ।