1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীর গর্ব সাইদুজ্জামান বাবু জাতীয় যুবশক্তির বিভাগীয় উপ-কমিটিতে - dailyworld
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৬:২৫|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

নীলফামারীর গর্ব সাইদুজ্জামান বাবু জাতীয় যুবশক্তির বিভাগীয় উপ-কমিটিতে

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১০ Time View

জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে সম্প্রতি বিভাগভিত্তিক উপ-কমিটি গঠন করা হয়েছে। রংপুর বিভাগের উপ-কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন নীলফামারী জেলার কৃতি সন্তান মোঃ সাইদুজ্জামান বাবু। এ উপলক্ষে নীলফামারীবাসীর পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা দপ্তর সম্পাদক আখতারুজ্জামান খান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের সন্তান সাইদুজ্জামান বাবু শৈশব থেকেই ছিলেন সচেতন, প্রখর মেধাবী এবং সমাজমুখী। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনে তিনি ছিলেন এক সাহসী তরুণ যোদ্ধা। ফ্যাসিস্ট শাসনামলে যখন সাধারণ মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, তখন তিনি দেশের তরুণদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে অধিকার আদায়ে রাজপথে নেতৃত্ব দেন। সেই আন্দোলনই হয়ে ওঠে তার রাজনীতির ভিত্তি ও অগ্রযাত্রার সূচনা।

শিক্ষাজীবনে তিনি দিনাজপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত হয়ে মোঃ সাইদুজ্জামান বাবু শুধু নীলফামারী নয়, বরং গোটা দেশের তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

“সাইদুজ্জামান বাবু আমাদের জেলার গর্ব। তার যোগ্য নেতৃত্ব তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে,”— মন্তব্য করেছেন এনসিপি নীলফামারী জেলা দপ্তর সম্পাদক আখতারুজ্জামান খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026