
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং নীলফামারী জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় ডোমার উপজেলায় ফুটবল প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ডোমার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ০৯ মার্চ ২০২৩ থেকে ২১ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৪০ জন বালক ও বালিকা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তোফায়েল আহমেদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ডোমার, নীলফামারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ, আত্মনিবেদিত ও দেশপ্রেমিক করে তোলে। খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও সামাজিক অস্থিরতা থেকে যুব সমাজকে দূরে রাখা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত বক্তারা বলেন, “নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শরীর ও মনের বিকাশ ঘটে। তরুণদের মেধা ও মনন বিকাশে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।