1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারী-১,২ আসনে প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৩ জন বাতিল - dailyworld
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:৪১|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নীলফামারী-১,২ আসনে প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৩ জন বাতিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২৮১ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জেলা কনফারেন্স হল রুমে(১জানুয়ারি)২০২৬ বৃহস্পতিবার সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার নীলফামারী-১ ও নীলফামারী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের অংশ হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জমা দেওয়া মনোনয়নপত্রগুলো পর্যালোচনা করেন।যাচাই-বাছাই শেষে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের দাখিলকৃত কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
অপরদিকে নীলফামারী-২ (সদর) আসনে মোট সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে পাঁচ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়। তবে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মোঃ সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজের মনোনয়নপত্র প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল বা অভিযোগ দাখিল করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026