
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব-২০২৫।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর অংশ হিসেবে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ৩ জুন ২০২৫ তারিখে পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মোট ৮০ জন বালক ৬টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় মহনন্দা দল ২০ রানে তিস্তা দলকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ আবুল হাসেম।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অতিথিরা তরুণ খেলোয়াড়দের দক্ষতা ও শৃঙ্খলার প্রশংসা করেন।