1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় - dailyworld
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:৫৫|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫০০ Time View

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের  পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২০ জুলাই) পরিদর্শন ও নিরীক্ষা অধি দপ্তরের  পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি জানান,  চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে এসব প্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা করা হয়েছে। প্রতিবেদনগুলো পরিদর্শন ও নিরীক্ষা অধি দপ্তরের ওয়েবসাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন সমূহের অনুলিপি ইতিমধ্যে মাধ্যমিক,  উচ্চ মাধ্যমিক, মাদরাসা , কারিগরি শিক্ষা  অধিদফতর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় (প্রযোজ্য ক্ষেত্রে), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, জেলা শিক্ষা অফিস, প্রতিষ্ঠান প্রধান এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতির ইমেইলে পাঠানো হয়েছে।

কোনো প্রতিষ্ঠানের ইমেইলে প্রতিবেদন না পৌঁছালে জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে প্রতিবেদন সংগ্রহ করা যাবে বলেও তিনি জানান।

জেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহ সম্ভব না হলে, প্রতিষ্ঠানটির লেটারহেডে আবেদন করে তা director@dia.gov.bd ইমেইলে পাঠাতে হবে। ইমেইল পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ইমেইলে পাঠানো হবে। প্রয়োজনে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর জানিয়েছে, প্রতিবেদন সংগ্রহের জন্য সরাসরি দপ্তরে যাওয়ার কোনো  প্রয়োজন নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026