
জনক জননী হিসেবে জাহির
শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে,
অতীব নিকৃষ্ট নরাধম লোকে
অনাচারে মত্ত ঢঙ্গে।
আল-কোরআনে ইরশাদ হল
ইজ্জত সম্মান রক্ষা,
দূর্ভাগা প্রাসাদে তেমন অতল
অনাদি বিশ্বের যক্ষা।
সকলের জানা শিক্ষিত লোকে
সত্য-মিথ্যা হাবু-ডুবু,
হায়েনার মতো জানোয়ার দল
গুরুত্ব দেয় না কভু।
তাদের শিক্ষায় সুশিক্ষা অভাব
প্রতিদান রূপে গণ্য,
পূর্ব -পুরুষের দেখানো ভূপৃষ্ঠে
কম্পনের ফলে হন্য।
প্রকৃতি নিজের প্রতিশোধ লয়
সম্ভাবনা আছে বলে,
ক্ষুধার্ত লোকের নির্মম গৃহস্থী
বিষাক্ত নিঃসৃত হলে।
#. চট্টগ্রাম, বাংলাদেশ।