
বৃষ্টি তুমি প্রিয়ার চোখের সুরমা-কাজল,
আমার নয়ন ধোয়া জল!
কভু আবার তুমি তপ্ত ভূত্বকে আষাঢ়-শ্রাবণের ঢল।
বৃষ্টি তুমি কভু মেঘমালাদের রূপ বদলের প্রতীক,
কভু আবার তুমি তপ্ত ভূ-ত্বকে নেমে আসার হিড়িক।
বৃষ্টি তুমি কভু প্রিয়ার স্মৃতি রোমন্থনের কারণ,
কখনো আবার নেত্র বেয়ে গড়িয়ে পড়া অশ্রুরাজির পতন।
বৃষ্টি তুমি কভু মরুর বুকে প্রাণের সঞ্চার,
কখনো আবার তব আতিশয্যে বাজে বাণের হুঙ্কার।
বৃষ্টি তুমি! তোমার কল্যাণে ফসল ফলে এ ধরায়,
তারই হাত ধরে খুশি ভরে উঠে কৃষকের আঙ্গিনায়।
বৃষ্টি তুমি পড় অবিরত টাপুর টুপুর,নদে আসে বান,
যদিও আসে না আর প্রিয় সখা আমার,
মনে পড়ে তোমার সান্নিধ্যে,বৃষ্টি তুমি তাই তবুও সুখের কারণ।