
নিজস্ব প্রতিবেদকঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়িত এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পরিচালিত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি”প্রকল্পের আওতায় বর্তমানে জেলার চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলছে।”
এ প্রশিক্ষণে প্রতিদিনই নীলফামারীর অসংখ্য তরুণ ও তরুণী ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন আধুনিক ডিজিটাল স্কিল রপ্ত করার বিষয়ে।গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং,ওয়েব ডেভেলপমেন্ট,ভিডিও এডিটিংসহ একাধিক দক্ষতাভিত্তিক কোর্সে অংশ নিয়ে তারা নিজেদের গড়ে তুলছেন আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করার উপযোগী হিসেবে।প্রশিক্ষণার্থীরা জানান,ঘরে বসে বৈশ্বিক বাজারে আয় করার সুযোগ তাদের নতুন আত্মবিশ্বাস ও উদ্দীপনা যোগাচ্ছে।
প্রশিক্ষকদের মতে,নীলফামারীর তরুণরা এখন আগের চেয়ে অনেক বেশি প্রযুক্তি–সচেতন এবং শেখার প্রতি আগ্রহী। নিয়মিত চর্চা ও সঠিক দিকনির্দেশনা অব্যাহত থাকলে খুব অল্প সময়ের মধ্যেই তারা অনলাইন মার্কেটপ্লেসে নিজেদের দক্ষতা প্রমাণ করতে সক্ষম হবেন।এ প্রশিক্ষণ চলাকালীন সময়ে ইতোমধ্যে অনেক প্রশিক্ষণার্থী ফ্রিল্যান্সিং সাইটে ছোট আকারে কাজও শুরু করেছে।
এ ফ্রিল্যান্সিং এর চতুর্থ ব্যাচের দায়িত্বে থাকা
সংশ্লিষ্টরা মনে করেন,ডিজিটাল বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় নীলফামারীর এই তরুণ শক্তি ভবিষ্যতে আরও বড় সম্ভাবনা সৃষ্টি করবে,যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করে।