
সত্য সঠিক সরল পথে
চলতে আমি চাই,
উচিৎ কথা বলতে গেলে
খারাপ হয়ে যাই।
বাঁধা বিঘ্ন যতই আসুক
সত্য বলবো ভাই,
মিথ্যার আশ্রয় নিয়ে আমি
ক্যামনে বাঁচি তাই?
সঠিক পথে চললে পরে
থাকবে মনে সুখ,
মিথ্যার সাথে আপোষ করলে
বাড়বে শুধু দুখ।
সত্য আমার মনের শক্তি
খাতা কলম বই,
হয়তো আমি সরল সাদা
সত্য কথা কই।
সত্য ন্যায়ের পথে থাকলে
থাকবে না তো ভয়,
আঁধার কেটে প্রভাত হলে
সত্যের হবেই জয়।