
হিংসা-বিদ্বেষ ভুলে যাই আজ
মানবতার হোক নতুন শুরু,
অন্ধকারের ঘোচাতে ধাঁধাঁ
জ্বলে উঠুক জ্ঞানের গুরু।
এক পথে চলি হাতটি ধরে
নেই কোনো ভেদাভেদ ভয়।
ভালোবাসা থাক সবার তরে,
হিংসা তো নয় সম্প্রীতি জয়।
খাতার পাতায় কলম আমার
লিখে যায় শুধু ন্যায়ের কথা,
অন্যায়ের হোক চির অবসান
মুছে যাক সব মানব-ব্যথা।
সত্যের পথে চলি অবিচল
শব্দে গাঁথি মুক্তির গান,
সকল মানুষ হোক যে সম্বল
বিশ্বে জাগুক নতুন প্রাণ।
ন্যায়ের আলোয় ভরে উঠুক মন
ঘুচে যাক সব পুরোনো ভুল,
সুন্দর হোক আগামী জীবন
ফুটে উঠুক শান্তির ফুল।