1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
সাতক্ষীরায় বিএনপির বহিষ্কৃত নেতাকে মনোনয়ন দেওয়ায় সড়ক অবরোধ - dailyworld
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| ভোর ৫:২৮|
শিরোনামঃ
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায়

সাতক্ষীরায় বিএনপির বহিষ্কৃত নেতাকে মনোনয়ন দেওয়ায় সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫২৯ Time View

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় বিএনপির বহিষ্কৃত নেতাকে মনোনয়ন দেয়ায়
শুয়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষোভ কারীরা।

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বহিষ্কৃত নেতাকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ এবং দীর্ঘদিনের ত্যাগী নেতা আব্দুল আলিম চেয়ারম্যান এর মনোনয়নের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের মিলবাজার মোড় থেকে কয়েক শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এসময় বিক্ষোভকারীরা সড়কের ওপর শুয়ে পড়ে প্রতীকী প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, দলীয়ভাবে বহিষ্কৃত একজন নেতাকে মনোনয়ন দেওয়া নিয়েই দ্বিমত ও ক্ষোভ চরমে উঠেছে।

বক্তারা বলেন, চেয়ারম্যান আব্দুল আলিম গত ১৫ বছর নেতা–কর্মীদের দুর্দিনে পাশে থেকেছেন। আন্দোলন-সংগ্রাম ও সংগঠনের প্রতিটি পর্যায়ে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। বারবার তিনি জেল জুলুম ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। এমন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে বাদ দিয়ে একজন বহিষ্কৃত নেতাকে মনোনয়ন দেওয়া ‘অন্যায় ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা অবিলম্বে বহিষ্কৃত নেতা আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বিক্ষোভস্থলে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক জিল্লুর রহমান, সম্পাদক মোহাম্মদ গনি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিবসহ আরও অনেকে।

বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচির কারণে আমতলা মোড় ও আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026