1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
স্থগিত হওয়া আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড - dailyworld
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:০৯|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

স্থগিত হওয়া আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৭৭ Time View

Education Desk: নানা কারণে স্থগিত হওয়া আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (২৩ জুলাই) এ রুটিন প্রকাশ করা হয়।

এর আগে মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় ২টি পরীক্ষা স্থগিত করা হয়। তারও আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা (শুধু গোপালগঞ্জ জেলায়) ও কুমিল্লা অঞ্চলে বন্যার (শুধু কুমিল্লা বোর্ড) কারণে আলিম পরীক্ষা স্থগিত করা হয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা ওই রুটিনে উল্লেখ করা হয়— ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ১০ জুলাই (বৃহস্পতিবার)-এর স্থলে ১৪ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা ১৫ জুলাই (মঙ্গলবার)-এর স্থলে ১৩ আগস্ট (বুধবার) অনুষ্ঠিত হবে (শুধু গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ২২ জুলাই (মঙ্গলবার)-এর স্থলে ১৭ আগস্ট (রোববার) এবং বালাগত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থবিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়), তাজবীদ প্রথম পত্র (মুজাঝিদ মাহির বিভাগ)-এর পরীক্ষা ২৪ জুলাই (বৃহস্পতিবার)-এর স্থলে ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

রুটিনে আরও উল্লেখ করা হয়, ব্যবহারিক পরীক্ষাসমূহ ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026