
পথ চলতে ভয় লাগে
পাইনা কোনো স্বস্তি,
কারো সাথে বলিনা কথা
লাগে যদি কুস্তি ।
নিরব মুখে পথ চলে যাই
চাইনা কোনো দিকে ,
দেখে আমায় কেউ যদিগো
ক্রোধে যায় বেঁকে ।
একলা থাকি একলা বকি
পায়না কেউ শুনতে ,
হচ্ছে কীযে দেশের মাঝে
চেষ্টা করি বুঝতে ।
কম কথা বেশি কাজ
নিত্য যাই করে ,
দেশের কথা বুঝার মতো
জ্ঞান নেই অন্তরে।
বোবা বধির আতুর ল্যাঙ্গরার
শত্রু অনেক অল্প ,
ভেবে চিন্তে গা বাঁচিয়ে
করি নাতো গল্প ।
এদেশে তে বসত করলে
ছাত্রের কথাই সব ,
না মানলে ছাত্রের কথা
হয়ে যাবে মব।
গণতন্ত্র নাম ভাঙ্গিয়ে
শাসন তন্ত্র বলে ,
জোর যার রাজ্য তার
সেই আইনে চলে ।
ফতুয়া বাজী চাপাবাজী
এটাই এখন আইন ,
না মানলে ব্যান্ড বাজিয়ে
করে দেবে ফাইন ।
বুঝে শুনে চুপটি থাকি
করিনা রাষ্ট্রের গল্প ,
রাষ্ট্র এখন কষ্টে আছে
বুঝে গেছি অল্প ।