1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
হামাসের শীর্ষ নেতার বউ এর আবারো বিয়ে - dailyworld
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৪:৪৬|
শিরোনামঃ
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায়

হামাসের শীর্ষ নেতার বউ এর আবারো বিয়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৫২ Time View

Daily World Desk: হামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম কয়েক মাসে গাজা থেকে হামাস নেতাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার একটি বড় অভিযানের অংশ হিসেবে সামার আবু জামারকেও বের করে আনা হয়। পরে তাঁকে একটি ভুয়া পাসপোর্ট ব্যবহার করে রাফা সীমান্ত দিয়ে মিসরের পথে তুরস্কে পাঠানো হয়।

গাজার সূত্রটি ওয়াইনেট-কে বলেন, ‘তিনি (জামার) এখন আর এখানে নেই। তিনি তুরস্কে, বাচ্চারাও সঙ্গেও আছে।’ ওই সূত্র বলেন, ‘তিনি গাজার আরেক নারীর নামে ভুয়া পাসপোর্ট নিয়ে রাফা ক্রসিং পার হন। এর জন্য প্রয়োজন হয় ব্যাপক সহায়তা ও প্রচুর অর্থ—যা সাধারণ কোনো গাজাবাসীর পক্ষে জোগাড় করা সম্ভব নয়।’

প্রতিবেদন আরও উল্লেখ করেছে, তুরস্কে সামার আবু জামারের নতুন বিয়েতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতিহ হামাদ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা থেকে নিখোঁজ রয়েছেন ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারের স্ত্রী নাজওয়া সিনওয়ারও। তবে তাঁর গাজা ছেড়ে যাওয়ার স্পষ্ট প্রমাণ নেই। আবার তাঁর কোনো ছবি বা অবস্থানসংক্রান্ত তথ্যও সামনে আসেনি। এতে ধরে নেওয়া হচ্ছে—তিনিও আর গাজায় নেই।

এমন প্রেক্ষাপটে ইসরায়েলি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, সামার আবু জামার ও নাজওয়া সিনওয়ার উভয়েই রাফা সীমান্ত দিয়ে গাজা ছাড়েন।

অন্যদিকে, একমাত্র গুরুত্বপূর্ণ নারী ব্যক্তিত্ব হিসেবে এখনো গাজায় অবস্থান করছেন মোহাম্মদ দেইফের স্ত্রী উম্মে খালেদ। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তিনি একটি সাদামাটা ঘরে তিন সন্তানকে নিয়ে অবস্থান করছেন এবং বলছেন, ‘আমি পালিয়ে যাচ্ছি না। আমি আমার জনগণের সঙ্গে আছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের ঘরে চারটি তোশক আর একটি চট আছে। যুদ্ধের আগে যেমন ছিল, এখনো তেমনই আছে।’

Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026