
হিহি করে হেসে পৌষ এলো শেষে
সারা শরীরে হিমেল মেখে,
বুড়ো বুড়ি সব নিদারুণ কেশে
লেপ কম্বলে রয় ঢেকে।
নিদারুণ দশা একি হল মেশো মশা
বলিতে পারিনা যেন,
বাক্য স্বর হরণ করেছে হিমেল বাতাস
প্রাণ যায় বুঝিস না কেন?
টক ঝাল মিঠে খাও সুখে পেটে
কপালে আছে যত সুখ,
বুঝিতে না পারি ভাগ্যের দ্বারে
মিলেনা যেন দুখ।
হিমেল হাওয়ায় ঝরা পাতা গুলি
উড়ছে মনের সুখে,
ভালো বাসার হৃদয় ব্যথায়
মানুষ কাঁদে দুখে।
জীবন নদীর ভরা গাঙ্গে
স্বপ্ন কাঁদে দুখে,
মনের স্বপ্ন হারিয়ে গেলে
বলতে পারিনা মুখে।
হিহি করে আর হেসো না ওগো
একটু স্বস্তি দাও,
তোমার পরশে প্রাণ যায় শেষে
রুধিবে কে এই ধরায়?
————————————-