
১০ সেপ্টেম্বর ২০২৫ পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় সদর উপজেলার বাইপাস মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০২টি যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী মোট ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ০৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া বিভিন্ন যানবাহনের চালকদের হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও স্টিকার সংযোজন করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে—শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।