1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে গোড়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব জর্জের ফিরে আসায় এলাকাবাসীর তীব্র আপত্তি - dailyworld
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:১২|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

নীলফামারীতে গোড়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব জর্জের ফিরে আসায় এলাকাবাসীর তীব্র আপত্তি

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪৮১ Time View

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব জর্জের পুনরায় পরিষদে ফিরে আসার প্রচেষ্টার বিরুদ্ধে এলাকাবাসী তীব্র আপত্তি জানিয়েছে।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি নিয়মিতভাবে ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন না। দায়িত্ব পালনে গাফিলতি, ক্ষমতার অপব্যবহার, দমন-পীড়ন, এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পরবর্তীতে তাঁর স্থলে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত এই সাবেক চেয়ারম্যান দায়িত্বকালীন সময়ে সরকারি তহবিলের অপব্যবহার, প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার প্রদান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালিন ভাতাসহ সরকারি বিভিন্ন সেবায় অর্থ গ্রহণ সহ নানা অনিয়মে জড়িত ছিলেন। এছাড়া তিনি বিরোধী মত দমন, ভয়ভীতি প্রদর্শন ও জনঅসন্তোষ সৃষ্টির মাধ্যমে এলাকায় এক প্রকার আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিলেন।

আরও জানা যায়, নির্বাচনে পরাজিত হলেও আওয়ামী লীগের মনোনয়ন ও প্রশাসনের প্রভাব খাটিয়ে তিনি চেয়ারম্যানের দায়িত্বে আসেন। তাঁর সময়কালে ইউনিয়নের সেবামূলক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং প্রশাসনিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করে।

সম্প্রতি মাহাবুব জর্জের পুনরায় পরিষদে ফিরে আসার উদ্যোগে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষ আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁর প্রত্যাবর্তন হলে গোড়গ্রাম ইউনিয়নে পুনরায় অস্থিরতা, বিভেদ ও অনিয়ম বৃদ্ধি পাবে।

এলাকাবাসী প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে— ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও জননিরাপত্তার স্বার্থে মাহাবুব জর্জের ফিরে আসা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026