
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আমিন হোসেনের বিরুদ্ধে সাংবাদিকের সাথে অসদাচরণ ও গালিগালাজের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২ মার্চ ২০২৬ তারিখ দুপুর প্রায় ১টার দিকে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক আল হেদায়েতুল্লা সিদ্দিকী সুজন। সেখানে গেলে অভিযুক্ত কর্মকর্তা তার সাথে রূঢ় আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয় এবং তিনি অপমানিত হন। ঘটনার পর স্থানীয় গণমাধ্যমকর্মীরা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।
৩ই মার্চ সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।