
কবিতা:সত্যের রণ ক্ষেত্রে জীবন দিতেও
ভয় করি না মোরা
মুক্তি কামী বিদ্রোহী জনতা।
মোদের বিপ্লবের আচমকা হাওয়ায়
আজি ছাড়খার হয়ে যাবে
ধরনীর পুরে জালিমের সর্ব
হস্ত মস্ত অঙ্গ মাথা।
মোরা সত্যে কায়েমে কোনো
রাক্ষুসে দানবের কাছে
কভু মস্ত নত করবো না।
দুর্নীতি, ঘুষ, রাহাজানি,
বিশ্বে আছে যত অপকর্ম
মোরা মুক্তি কামী বিদ্রোহী জনতা জানি।
কোনোটাকেই বিশ্ব ভূবনে
কভু ঠাঁই দেবো না।
জালিমের জুলুমতার বিষাক্ত জাতাঁকল ভেঙে
ছিনিয়ে আনবো এ সুধাময়ী বসুধা বক্ষে
মহা সত্যিক মানবতা।
সত্যের রণাঙ্গনে সত্য কায়েমে দানবের
থাকবে না কোনো বাধা।
মিথ্যে ক্ষমতার দাম্ভিকতায়
কোনো জালিম ছড়াতে পারবে না আর।
আকাশে – বাতাসে জমিনে ভূবনে
বিশ্বের সর্ব স্থানে।
গরীব – দুঃখী নিপিড়ীত জনতার প্রতি
অধিকার হরণের বার্তা।
আজি সাম্যের আলোক বার্তায়
উদিত হবে বিশ্বের সর্ব জায়গা।
কোটি নিপীড়িত জনতার কন্ঠে
উদিত হবে সর্বদা
সত্যের মহা সুর কথা।