1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে সনাকের স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা - dailyworld
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:০১|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

নীলফামারীতে সনাকের স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৫৬ Time View

নীলফামারীতে সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র সদস্যবৃন্দ। সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভায় তাঁরা এ আহ্বান জানান। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত সকলে শপথ গ্রহণ করে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকালে স্থানীয় আশা কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় দুর্নীতিবিরোধী স্বেচ্ছাব্রতী সংগঠন সনাক, ইয়েস ও এসিজি’র শতাধিক সদস্য সদস্য অংশগ্রহণ করেন। সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাগণ দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বেগবান করার উপর গুরুত্বারোপ করেন।

এর আগে সকালে জাতীয় সংগীত ও টিআইবির থিমসং পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর—সিই মো. আসাদুজ্জামান সনাক নীলফামারীর অর্জন, চ্যালেঞ্জ, শিখন ও অগ্রগতির দিকগুলো তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ—সভাপতি শামীমা হক।

আলোচনায় অংশ নেন সাবেক সনাক সভাপতি ও বর্তমান ইয়েস আহ্বায়ক তাহমিনুল হক ববী, সনাক সহসভাপতি ভূবন চন্দ্র রায়, সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু, শিরিন বানু, ফওজিয়া ইয়াসমিন জলি, টিআইবির ক্লাস্টার কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। এছাড়া ইয়েস দলের নেতৃবৃন্দ, সদস্য এবং এসিজি’র সমন্বয়ক ও সহ—সমন্বয়কসহ মোট ২৭ জন অংশগ্রহণকারী স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রমের সফলতা, অভিজ্ঞতা, শিখন, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের নানা দিক তুলে ধরে বলেন শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ্ও নির্মাণ খাতের সেবাদানে অনিয়ম ও ঘাটতিগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত অধিপরামর্শ সভা ও পর্যবেক্ষণের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সম্ভব। তাঁরা প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে তথ্য নিয়মিত হালনাগাদ এবং প্রকাশ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পর্যাপ্ত অবকাঠামো নিশ্চিত করা, ইউনিয়ন উপ—স্বাস্থ্যকেন্দ্রে সময়মতো সেবা প্রদান, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, পরামর্শ বক্স স্থাপন এবং ভূমি অফিসে হয়রানি প্রতিরোধের উপর গুরুত্বারোপ করেন।

আলোচনার শেষে সনাক সভাপতি মো. আকতারুল আলমের নেতৃত্বে উপস্থিত সবাই দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করবে। তাঁরা টিআইবিকে ধন্যবাদ জানিয়ে সনাক, ইয়েস ও এসিজি একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026