1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩ - dailyworld
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:৫৯|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৬০ Time View

আজহারুল ইসলাম সাদী,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কালিগঞ্জে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সায়মন ইসলাম তুর্য (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থী সায়মন ইসলাম তুর্য সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের মৃত পুলিশ সদস্য রবিউল ইসলাম রবির ছেলে। সে স্থানীয় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মামার মোটরসাইকেল নিয়ে সায়মন ইসলাম তুর্য তার সহপাঠী পূর্ব নারায়ণপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে সিয়ামকে (১৬) সাথে নিয়ে রোববার সন্ধ্যায় ভাড়াশিমলা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই সড়কের মুচিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তুর্য।

এসময় তার সাথে থাকা সিয়াম ও অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত দুইজনের পরিচয় জানা সম্ভব হয় নি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026