
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় নীলফামারী জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় সরকারি শিশু পরিবারে দিনব্যাপী গ্রামীণ খেলা ও এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ০৪ জানুয়ারি ২০২৩ তারিখে নীলফামারী জেলার সরকারি শিশু পরিবার মাঠে। প্রতিযোগিতায় শিশু পরিবারের মোট ৬০ জন শিশু অংশগ্রহণ করে প্রাণবন্ত পরিবেশে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খন্দকার ইয়াসির আরেফিন, জেলা প্রশাসক, নীলফামারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবুল হাশেম।
অনুষ্টান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।